ফয়সাল একটা মাছির ডানা কেটে দিয়ে উড়ে যেতে বলল। কিন্তু মাছি উড়ল না।
ফয়সাল: তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে ডানা কেটে দিলে মাছি শুনতে পায় না।
স্বামী: পাশের ভাড়াটের কাছ থেকে একটু চিনি নিয়ে এসো তো?
স্ত্রী: ওরা আমাদের চিনি দেবে না।
স্বামী: ওরা তো খুব কঞ্জুস!
স্ত্রী: ওদের কিপ্টেমির কথা আর বোলো না।
স্বামী: তাহলে আর কী করা; আমাদের আলমারি থেকেই চিনি বের করে চা বানাও!
রতন: ডাক্তার সাহেব, আমার শরীর খুব খারাপ।
ডাক্তার: আপনাকে তিনটা ট্যাবলেট দিচ্ছি। প্রতিবার এক গ্লাস পানি দিয়ে দিনে পাঁচবার ট্যাবলেটগুলো খাবেন।
রতন: কিন্তু আমার সমস্যাটা কী?
ডাক্তার: আপনি পানি খান না।
স্যার: তোমার সঙ্গে ফ্যানের মিল কী, বলতে পারো?
কমল: কী স্যার?
স্যার: তোমরা দুজনেই চারদিক ঘুরে বেড়াও, কিন্তু কখনো পড়ো না।
দুই অনুবাদক একটা নৌকায় করে ভিনদেশে যাচ্ছেন।
প্রথম জন: সাঁতার জানেন?
দ্বিতীয় জন: জানি না, তবে নয়টা ভাষা জানি। ডুবে গেলে ৯ ভাষায় সাহায্যের জন্য চিৎকার করতে পারব!
শিক্ষক: দেখো তুমি ক্লাসে কিছুতেই ইঁদুর আনতে পারো না। বাজে গন্ধ...
ছাত্র: স্যার দেখবেন ও ঠিক গন্ধে অভ্যস্ত হয়ে যাবে।
একটা ০ একটা ৪-কে কী বলবে?
তোমার বেল্টটা তো ভারি সুন্দর!
এক বস্তা শার্ট–প্যান্ট চুরির অপরাধে ধরা পড়েছে পল্টু।
বিচারক: তোমার তো জেল হয়ে যাবে। চুরি করার সময় কি তোমার একবারও স্ত্রী আর মেয়ের কথা মনে হয়নি?
পল্টু: কী করব স্যার! দোকানটায় যে শুধু ছেলেদেরই কাপড় ছিল।