কেমন হতো যদি করোনার সময়কে পেছনে ফেলে তুমি আগের জীবনটায় ফিরে যেতে পারতে? নিঃসন্দেহে তা হতো সবচেয়ে সুন্দর পাওয়া। সবাই ফিরে পেত সবার প্রিয় অভ্যাসগুলো, সঙ্গে এক মুক্তির স্বাদ। সিলেট কিআ বুক ক্লাবের এবারের অনলাইন সভার আলোচ্য বিষয় ছিল সেটা নিয়েই! ‘ধরো, যদি লকডাউনের আগের জীবনের স্বাদ তুমি এক্ষুনি ফিরে পেতে, নিজের কোন অভ্যাসটি আগে ফিরে পেতে চাইবে?’
১৭ মার্চ সিলেট কিশোর আলো বুক ক্লাবের সভা অনুষ্ঠিত হয়। সদস্যরা জানায়, তারা তাদের আগের জীবনের সুন্দর অভ্যাসগুলোতে ফিরে যেতে চায়। এবারের বিশেষ আয়োজন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুইজ প্রতিযোগিতা। প্রত্যেক সদস্য বেশ প্রস্তুতি নিয়ে এসেছিল। এ ছাড়া নিয়মিত আয়োজনের মধ্যে কিআ রিভিউ, বুক রিভিউসহ অন্য সব কার্যক্রমও যুক্ত ছিল।
কিশোর আলো বুক ক্লাবের কার্যক্রমের বিস্তারিত খবর পেতে চোখ রাখো www.kishoralo.com -এ। এ ছাড়া তোমার এলাকায় যদি কিআ বুক ক্লাবের কার্যক্রম চালু না থাকে, তাহলে বন্ধুরা মিলে ক্লাব গঠন করতে পারবে এই লিংক পূরণ করে।