ফেলু মিত্তিরের মতো রাত জেগে রহস্যের সমাধান করা কি তোমার নেশা? তিন গোয়েন্দার মতো খুলতে ইচ্ছা করে রহস্যের জট? ব্যোমকেশের আগেই কি তুমি খুঁজে বের করতে পারো অপরাধীকে?
তাহলে তোমার জন্যই রইল দারুণ এই রহস্যজট।
নিজের ল্যাবেই লাশ পাওয়া যায় প্রখ্যাত রসায়নবিদ রিচার্ড গেটসের।
লাশের পাশে একটা কাগজে লেখা:
‘খুনির নাম খুঁজিয়া পাইবে ইহার ওপরের পাত্রসমূহে।’
কাগজটির ওপরে পাঁচটা পাত্রে পাঁচ রকম মৌলিক পদার্থ রাখা:
কার্বন
অক্সিজেন
নিকেল
ল্যানথানাম
সালফার
ওই দিন ল্যাবে মাত্র চারজন মানুষ মিস্টার রিচার্ডের সঙ্গে দেখা করতে আসে:
ক্ল্যারি (তাঁর সাবেক সহকর্মী)
নিকোলাস (তাঁর ভাইপো)
এলিসা (তাঁর স্ত্রী)
এবং মার্ক (তাঁর ছেলেবেলার বন্ধু)
পুলিশ প্রায় সঙ্গে সঙ্গেই খুনিকে গ্রেপ্তার করে। কিন্তু তারা কীভাবে জানল যে খুনি কে?
(উত্তর দেখো নিচে)
উত্তর: পুলিশ কাগজটির ওপর রাখা পাত্রগুলো থেকে খুনির নাম বের করে। তুমি যদি মৌলিক পদার্থগুলোর সংক্ষিপ্ত রূপকে একত্র করে সাজাও, তাহলে পাবে: Ni-C-O-La-S (নিকোলাস)।