রাজা, আম্পায়ার এবং অন্যান্য

অলংকরণ: জ্যাকো বড়ুয়া
  • রাজা নেমেছেন ক্রিকেট খেলতে। অন্য রাজ্যের এক অতিথি হলেন বোলার। বোলার বল ছুড়লেন, বল লাগল রাজার পায়ে। চিৎকার করে উঠলেন বোলার, ‘হাউ ইজ দ্যাট!’
    আম্পায়ার: জাহাঁপনা, আমার মনে হয় এই মুহূর্তে প্রাসাদের অভ্যন্তরে গিয়ে রাজকার্যে মনোনিবেশ করা আপনার জন্য একান্ত জরুরি।
    রাজা: কী বলছ, ঠিক বুঝতে পারছি না। সহজ করে বলো।
    আম্পায়ার: জাহাঁপনা আপনি আউট!

  • পরিচিত রেস্টুরেন্টে খাওয়া শেষে খদ্দের ওয়েটারকে ডেকে বলল, ‘তোমাদের আগের বাবুর্চিটা মারা গেছে, তা-ই না?’
    ওয়েটার অবাক হয়ে জিজ্ঞেস করে, ‘আপনি কী করে জানলেন, স্যার? খাবার কি খারাপ হয়েছে?’
    খদ্দের জবাব দেয়, ‘না, খাবার ঠিকই আছে, তবে আগে সাদা চুল পেতাম, ইদানীং কালো চুল পাচ্ছি।’

  • ছেলে কথা বলছে বাবার সঙ্গে।
    : আচ্ছা, বলো তো, তোমাকে যদি পুনরায় জন্ম নেওয়ার সুযোগ দেওয়া হয়, তুমি কী হয়ে জন্ম নেবে?
    : তেলাপোকা।
    : কেন?
    : কারণ, তোর মা ওই একটা জিনিসই ভয় পায়!