শিক্ষক, ছাত্র এবং শাহজাহানের তিন ছেলে

অলংকরণ: মাহাতাব রশীদ
  • শিক্ষক: সেলিম, বল তো শাহজাহানের তিন ছেলের নাম?
    সেলিম: স্যার, পারি না।
    শিক্ষক সেলিমকে বেত্রাঘাত করে বললেন, সোজা হয়ে দাঁড়ানোর মুরোদ নেই। অপদার্থ।
    তখন সেলিম বলল: স্যার, মনে পড়েছে। সুজা, দারা ও মুরাদ।

  • শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথন—
    শিক্ষক: বলো দেখি জামাল, জীবনে বড় হতে হলে কোন বই সবচেয়ে সাহায্য করবে?
    ছাত্র: স্যার, আমার বাবার চেক বই।

  • শিক্ষক: বলো তো, ছয় সাতে কত হয়?
    ছাত্রী: স্যার ৪২ হয়।
    শিক্ষক: আচ্ছা, এবার বলো তো সাত ছয়ে কত হয়?
    ছাত্রী: ২৪ হয়।