সরি, বাবা

অলংকরণ: রাকিব রাজ্জাক

আমার বাবা একটা কিউটের ডিব্বা। দুই বছর আগে খুব খারাপ একটা স্বভাব ছিল আমার। সেটা হলো স্কুল থেকে এসে ফোন নিয়ে বসা। তবে ফোনটা আমার ছিল না। ছিল আমার মায়ের। দিনে দিনে আমার এই স্বভাব বৃহৎ আকার ধারণ করতে লাগল। একদিন বাবার কাছে বিচার দিলেন মা। বাবা সেদিন খুব বকলেন আমাকে। পেছনে দাঁড়িয়ে মজা দেখল আমার ছোট বোন। সেদিন সিদ্ধান্ত নিই আর কোনো দিন বাবার সঙ্গে কথা বলব না। ১২ দিন হয়ে গেল। তারপর আর পারলাম না। বাবাকে জড়িয়ে ধরে বললাম, ‘বাবা, তোমাকে অনেক ভালোবাসি।’

চোখ পানিতে ভরে গেল আমার। দেখলাম বাবা খুশিতে উন্মাদ হয়ে গেছেন। সেদিন থেকে বাবা কোনো দিন মোবাইল ফোন না দিলে আমি ধরতাম না। তবে অপেক্ষায় থাকতাম।

লেখক: নবম শ্রেণি, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা