স্কুল ব্যাগ, এসি এবং অন্যান্য

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • শিক্ষক: যে আমার প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে, তাকে এখনই ছুটি দেব।

    হঠাৎ রাতুল জানালা দিয়ে ব্যাগ বাইরে ফেলে দিল।

    শিক্ষক: কে ব্যাগ ফেলল? 

    রাতুল: আমি স্যার! এখন তাহলে আমার ছুটি।

  • সাইফ: বল তো কোন অক্ষরের সব সময় ঠান্ডা লাগে?

    নুর: কোন?

    সাইফ: B!

    নুর: কেন?

    সাইফ: সব সময় AC–এর মধ্যে থাকে তো!

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • জীবনে প্রথম স্কুল থেকে ফিরল গুল্টু।

    মা: আজ কী শিখলে?

    গুল্টু: আজ লিখতে শিখেছি।

    মা: বাহ! তো কী লিখলে?

    গুল্টু: সেটা বুঝতে পারছি না। এখনো পড়তে শিখিনি তো!

  • রতন: কী করে এ দেশের উন্নতি হবে! আমি কোনো আশা দেখি না।

    সাদাত: কেন?

    রতন: আমাদের দেশে ১৬ কোটি মানুষ৷ এর মধ্যে দুই কোটি শিশু। চার কোটি বৃদ্ধ। দুই কোটি অসুস্থ।

    সাদাত: তা–ও তো আট কোটি মানুষ থাকে।

    রতন: এর মধ্যে চার কোটি বোকা। তিন কোটি অলস। ৫০ লাখ প্রতিভাহীন। 

    সাদাত: আর বাকি ৫০ লাখ?

    রতন: ওই ৫০ লাখের মধ্যে ৪৯৯৯৯৯৯ জন দেশ নিয়ে ভাবেই না! 

    সাদাত: আর বাকি একজন?

    রতন: আমি একা আর কীই–বা করতে পারি, বল!