স্টুডেন্ট হাফ

অলংকরণ: মাহাতাব রশীদ

আমি তখন ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলে দশম শ্রেণিতে পড়তাম। একবার আমাদের এসএসসি পরীক্ষার জন্য মডেল টেস্ট নেওয়া হয়েছিল। মডেল টেস্টের ফি ছিল ৮০০ টাকা। ফি জমা নেওয়ার দিনে আমি একটি ৫০০ টাকা ও তিনটি ১০০ টাকার নোট নিয়ে যাই। তো, স্যার যখন টাকা নিতে আমার কাছে এলেন, আমি মজা করে স্যারকে ৫০০ টাকা দিয়ে বললাম, ‘স্যার, আমি তো স্টুডেন্ট, সেই জন্য আমার হাফ নেন।’ স্যার তখন মুচকি হেসে, ‘তুমি স্টুডেন্ট আর বাকি সবাই কী?’ বলে আমার পিঠে বাড়ি দিলেন এবং পুরো ৮০০ টাকাই নিলেন। পিঠের মারটা ওই দিন হাফ না, ফুলই লেগেছিল। ঘটনার পর থেকে অনেক বন্ধুই আমাকে ‘স্টুডেন্ট হাফ’ বলে খ্যাপায়।