ফুটবল বিশ্বকাপ নিয়ে দেখে নিতে পারো সেরা ৫ মুভি
চলেছে ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় পর্বের খেলা। বিশ্বকাপ শেষ হওয়ার আগের এই সময়টাতে ফুটবল নিয়ে চমৎকার কিছু মুভি তোমরা দেখে নিতে পারো। ফুটবলারদের নিয়ে তৈরি এমন কিছু অসাধারণ গল্প আছে, যা তোমাদের খেলা দেখার আনন্দকে আরও বাড়িয়ে দেবে। তাহলে চলো জেনে নেওয়া যাক, তোমরা কোন পাঁচ মুভি দেখে নিতে পারো।
পেলে: বার্থ অব আ লেজেন্ড
মুক্তি: ২০১৬
পরিচালক: জেফ জিমবালিস্ট, মাইকেল জিমবালিস্ট
ধরন: স্পোর্টস, ড্রামা, বায়োগ্রাফিক্যাল
আইএমডিবি রেটিং: ৭.১/ ১০
রানটাইম: ১ ঘণ্টা ৪৭ মিনিট
মুভিটি তৈরি হয়েছে ফুটবল সম্রাট পেলের ছোটবেলার গল্প ও তাঁর বিখ্যাত হয়ে ওঠার ঘটনা নিয়ে। এতে দেখানো হয়েছে কীভাবে ব্রাজিলের একটি গরিব ছেলে সব বাধা পেরিয়ে মাত্র ১৭ বছর বয়সে দেশকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিল।
দ্য বিউটিফুল গেম
মুক্তি : ২০২৪
পরিচালক: থিয়া শ্যারক
ধরন : স্পোর্টস, ড্রামা
আইএমডিবি রেটিং: ৬.৩/১০
রানটাইম: ২ ঘণ্টা ৫ মিনিট
একদল গৃহহীন ফুটবলারকে নিয়ে এই মুভি, যারা বিশ্বজুড়ে হওয়া ‘হোমলেস ওয়ার্ল্ড কাপ’ টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে অংশ নিতে রোমে যায়। এতে দেখানো হয়েছে কীভাবে ফুটবল তাদের জীবনের সব হতাশা আর দুঃখ ভুলে নতুন করে বাঁচতে সাহায্য করে।
গোল! দ্য ড্রিম বিগিনস
মুক্তি: ২০০৫
পরিচালক: ড্যানি ক্যানন
ধরন: স্পোর্টস, ড্রামা
আইএমডিবি রেটিং: ৬.৭/১০
রানটাইম: ১ ঘণ্টা ৫৮ মিনিট
মুভিটি সান্তিয়াগো মুনেজ নামের এক লাতিনো অভিবাসী তরুণকে নিয়ে, যে সব বাধা পেরিয়ে একজন ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। কীভাবে লস অ্যাঞ্জেলেসের এক সাধারণ রাঁধুনি থেকে সে কঠোর পরিশ্রমের মাধ্যমে ইংল্যান্ডের নিউক্যাসেল ইউনাইটেড ক্লাবে খেলার সুযোগ পায় তা নিয়ে।
ব্লু লক
মুক্তি: ২০২২ থেকে চলছে
ধরন: স্পোর্টস, অ্যানিমে, অ্যাকশন
আইএমডিবি রেটিং: ৮.১/১০
সিজন: ২
মোট পর্ব: ৩৮
রানটাইম: প্রতি পর্ব প্রায় ২৪ মিনিট
ব্লু লক মূলত একটি জনপ্রিয় জাপানি অ্যানিমে সিরিজ। যেখানে জাপানকে ফুটবল বিশ্বকাপ জেতানোর জন্য ৩০০ জন তরুণ স্ট্রাইকারকে একটি বিশেষ বন্দিশালায় রেখে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ ব্যবস্থার মূল লক্ষ্য হলো সব খেলোয়াড়ের মধ্য থেকে সেরা এবং স্বার্থপর একজন স্ট্রাইকার তৈরি করা। যে একাই ম্যাচের ফলাফল বদলে দিতে পারে।
শাওলিন সকার
মুক্তি: ২০০১
পরিচালক ও লেখক: স্টিফেন চাউ
ধরন: স্পোর্টস, অ্যাকশন, কমেডি
আইএমডিবি রেটিং: ৭.৩/১০
রানটাইম: ১ ঘণ্টা ২৭ মিনিট
মুভিটি একদল শাওলিন কুংফু জানা তরুণদের গল্প নিয়ে। যারা তাদের মার্শাল আর্টের কৌশলকে ফুটবলের সঙ্গে মিলিয়ে একটি দল তৈরি করে। এক সাবেক ফুটবল কোচের অধীনে তারা সবাই মিলে ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় এবং একের পর এক ম্যাচ জিততে থাকে। অ্যাকশন আর প্রচুর হাসিতে ভরপুর এই মুভি।