ধোঁয়া কি মশা তাড়ায়

মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মশা নিধনের জন্য ওষুধ ছিটানোর কার্যক্রমছবি: আনিস মাহমুদ

এখন মশার অত্যাচারে ঘরের বাইরে একমুহূর্ত শান্তিতে দাঁড়ানোই যেন অসম্ভব হয়ে পড়েছে। মশার এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার একটি গবেষণা চালিয়েছেন। সেই গবেষণার ফল বলছে, মাত্র এক মাসের ব্যবধানেই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ঢাকায় মশার সংখ্যা বেড়েছে ৪০ শতাংশের বেশি।

সবচেয়ে চিন্তার বিষয় হলো, ঢাকার এই মশার ৯০ শতাংশই হচ্ছে কিউলেক্স মশা। পরিস্থিতি কতটা ভয়ংকর, তা একটি তথ্যেই পরিষ্কার হয়। ঢাকার কিছু এলাকায় এখন এক ঘণ্টায় গড়ে ৮৫০টি পর্যন্ত মশা কামড়াতে আসে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলতি মাসে মশার এই উপদ্রব আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে।

আমাদের দেশে অনেক আগে থেকেই ধূপের ব্যবহার বেশ জনপ্রিয়। ধূপ মূলত বিভিন্ন গাছের সুগন্ধি আঠা বা নির্যাস থেকে তৈরি করা হয়।

মশার এই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মানুষ এখন মশা মারার ব্যাট, কয়েল বা স্প্রে ব্যবহার করেও আর শান্তি পাচ্ছে না। কোনো কিছুতেই যখন কাজ হচ্ছে না, তখন অনেকেই পুরোনো আমলের সেই প্রাকৃতিক উপায় অর্থাৎ ধোঁয়া ব্যবহার করছেন। আমরা দেখি, সিটি করপোরেশন থেকে মশা মারার জন্য বড় ফগিং মেশিন দিয়ে ধোঁয়া দেওয়া হয়। আবার অনেকে বাসাবাড়িতে ধূপ বা শুকনো নিমপাতা পুড়িয়ে ধোঁয়া তৈরি করেন। তবে ধোঁয়া কি সত্যিই মশা তাড়ায়? নাকি মশা তাড়ানোর এই চেষ্টা কেবল আমাদের মনের শান্তির জন্য করা হয়?

আরও পড়ুন
ধোঁয়া দিয়ে চলছে মশা মারার কাজ
ফাইল ছবি

ধোঁয়া কি আসলেই মশা তাড়ায়? সবচেয়ে কার্যকর কোন জিনিসের ধোঁয়া

হ্যাঁ, ধোঁয়া যে মশা তাড়াতে পারে, তা গবেষণায় প্রমাণিত। বিশেষ করে কাঠ কিংবা গাছের ডালপালা পোড়ানো ধোঁয়া মশার জন্য বেশ যন্ত্রণাদায়ক। যদি সেই পোড়ানো কাঠে প্রাকৃতিকভাবে মশা তাড়ানোর উপাদান সিট্রোনেলা, পাইরেথ্রাম বা ল্যাভেন্ডার থাকে, তবে তা আরও বেশি কার্যকর হয়।

মশা তাড়ানোর এই কার্যকর উপাদানগুলো মূলত বিশেষ কিছু গাছ বা লতা–পাতায় পাওয়া যায়। সিট্রোনেলা হলো একধরনের ঘাসজাতীয় উদ্ভিদ। যা দেখতে লেমনগ্রাসের মতো। যার পাতার তেল মশা তাড়াতে দারুণ কাজ করে। আমাদের দেশের নার্সারি থেকে এই গাছ সংগ্রহ করে এর পাতা শুকিয়ে ধোঁয়ায় ব্যবহার করা যায়।

মশার শরীরে অত্যন্ত সংবেদনশীল কিছু রিসেপ্টর বা ঘ্রাণ নেওয়ার কোষ থাকে। বিজ্ঞানীদের মতে, ধোঁয়া মূলত এই রিসেপ্টরগুলোকে সরাসরি আক্রমণ করে।

পাইরেথ্রাম হলো একধরনের চন্দ্রমল্লিকা ফুল, যার প্রাকৃতিক উপাদান মশা ও পোকা তাড়াতে দারুণ কার্যকর। এমনকি অনেক কয়েলেও এটি ব্যবহার করা হয়। অন্যদিকে, ল্যাভেন্ডার ফুলের সুগন্ধ মশা একদম সহ্য করতে পারে না। তাই এই গাছের শুকনো ডাল বা ফুল পোড়ালে যে ধোঁয়া হয়, তা মশা তাড়াতে বেশ কাজে দেয়। এখন আমাদের দেশেও অনেকে শৌখিনভাবে টবে ল্যাভেন্ডার চাষ করছেন, যা প্রাকৃতিক সুরক্ষা হিসেবে ব্যবহার করা সম্ভব।

মশার উপদ্রব থেকে বাঁচতে বিমানবন্দরের ফটকগুলোতে জ্বালানো হয়েছে ধূপ
ছবি: খালেদ সরকার

আমাদের দেশে অনেক আগে থেকেই ধূপের ব্যবহার বেশ জনপ্রিয়। ধূপ মূলত বিভিন্ন গাছের সুগন্ধি আঠা বা নির্যাস থেকে তৈরি করা হয়। আমাদের দেশে বিশেষ করে সন্ধ্যাবেলায় ঘরবাড়িতে মাটির মালসায় কয়লা বা নারকেলের ছোবড়া জ্বালিয়ে এর ওপর ধূপের গুঁড়ো দিয়ে ধোঁয়া তৈরি করা হয়। এই কড়া ধোঁয়া ও সুগন্ধ মশার ঘ্রাণশক্তিকে সাময়িকভাবে অকেজো করে দেয়। ফলে মশা কামড়াতে পারে না। প্রাকৃতিক ও রাসায়নিকমুক্ত হওয়ায় অনেক পরিবারেই আজও মশা তাড়ানোর সহজ সমাধান হিসেবে ধূপের ধোঁয়া ব্যবহার করা হয়।

তবে ধোঁয়ার একটি সীমাবদ্ধতা আছে। বাইরে যদি খুব বাতাস থাকে, তবে ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে ও পাতলা হয়ে যায়। ফলে বাতাসের কারণে এর কার্যকারিতা অনেকটাই কমে যায়।

আরও পড়ুন
মশা
প্রতীকী ছবি

ধোঁয়া কেন মশা তাড়ায়

মশার শরীরে অত্যন্ত সংবেদনশীল কিছু রিসেপ্টর বা ঘ্রাণ নেওয়ার কোষ থাকে। বিজ্ঞানীদের মতে, ধোঁয়া মূলত এই রিসেপ্টরগুলোকে সরাসরি আক্রমণ করে। ধোঁয়ার গন্ধে মশা এতটাই অতিষ্ঠ হয়ে পড়ে যে এরা আর এদের শিকারের শরীরের গন্ধ শুঁকে কাছে আসতে পারে না। ধোঁয়া মশার ঘ্রাণশক্তিকে একধরনের গোলকধাঁধায় ফেলে দেয়, ফলে বিরক্ত হয়ে এরা অন্য কোথাও উড়ে যায়।

মশা তাড়াতে ধোঁয়ার পাশাপাশি এর তাপও বড় ভূমিকা রাখে। আগুন থেকে আসা গরম বাতাসের কারণে মশা ও অন্যান্য ক্ষতিকর পতঙ্গ সেই জায়গা থেকে দূরে থাকে। তা ছাড়া ধোঁয়ায় ভরা ভারী বাতাসের মধ্য দিয়ে উড়ে চলা পোকামাকড়দের জন্য বেশ কঠিন কাজ। তাই ধোঁয়ার উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই এরা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যায়।

সূত্র: প্রথম আলো, মসকুইটো ম্যাজিশিয়ান, টার্নারপেস্ট

আরও পড়ুন