বিশ্বের সবচেয়ে বড় গাধা কোনটি

বিশ্বের সবচেয়ে বড় গাধা রোমুলাসদ্য ডেইলি টেলিগ্রাম

গাধা মানুষের কাছে খুবই উপকারি একটি প্রাণী। গাধা মানুষের ভার বহন করে থাকে। তবে চারপেয়ে এই প্রাণিটি যদি খুব রেগে যায় তাহলে সে পেছনের পা দিয়ে লাথি মারে, খেয়ালও করে না পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিনা।

এমনিতে খুবই নিরীহ প্রাণী গাধা। নরম স্বভাবের জন্য গাধা নামের প্রাণীটিকে নিয়ে মানুষ হাসাহাসি করে। যেসব মানুষ সরল ও সাদাসিদে কিংবা বোকার মতো কাজ করে তাদেরকে অন্যরা গাধা বলে ক্ষেপায়। তবে আমাদের এই প্রবন্ধটি সত্যিকার অর্থে বিশ্বের সবচেয়ে বড় গাধাটিকে নিয়ে যার নাম রোমুলাস।

রোমুলাসের জন্ম যুক্তরাষ্ট্রে। সেখানকার টেক্সাস অঙ্গরাজ্যে গরু ও ঘোড়া প্রজননের জন্য বিখ্যাত। তবে এখন দেখা যাচ্ছে টেক্সাসের খামারগুলো গাধার প্রজননের জন্যও কম বিখ্যাত নয়। বিশেষ করে এখানকার খামারে এখন বড় বড় গাধা জন্ম নিচ্ছে।

আরও পড়ুন

একটি সাধারণ গাধার উচ্চতা ৯ হাত থেকে ১৫ হাত হয়ে থাকে । এক হাত সমান চার ইঞ্চি হিসেবে গড়ে একটি গাধা ৩৬ ইঞ্চি থেকে ৬০ ইঞ্চি হতে পারে।

সেই হিসেবে রোমুলাসের উচ্চতা ১৭ হাত মানে ৬৮ ইঞ্চি বা ১৭৩ সেন্টিমিটার। রোমুলাস হচ্ছে আমেরিকার জ্যাকস্টক প্রজাতির গাধা। বিশ্বের বড় প্রজাতির গাধা হিসেবে জ্যাকস্টকের বেশ সুনাম রয়েছে। রোমুলাসের ভাই রোমাসও আকারে বেশ বড় প্রজাতির গাধা। বড় ভাইয়ের চেয়ে তার উচ্চতা মাত্র দুই সেন্টিমিটার কম।

আরও পড়ুন

ফিল ও কারা দম্পতি এই দুটি গাধার মালিক যারা তাঁদের এই গাধা দুটিকে নিয়ে গর্বিত। কারণ বিশ্বের সবচেয়ে বড় গাধা হিসেবে রোমুলাস গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম অর্ন্তুভুক্ত করেছে।

এর আগের যে গাধাটি বিশ্বের সবচেয়ে বড় গাধার উপাধী লাভ করেছিল সেটি একটি বৃটিশ গাধা। নাম ডাইনামিক ডেরিক। তাঁর উচ্চতা ১৬৭ সেন্টিমিটার।

গাধার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তার কান। প্রাণীদের মধ্যে গাধার কান অনেক লম্বা হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে লম্বা কানের অধিকারী গাধা হচ্ছে বাম্বাউ। তার কান ১৩ ইঞ্চি লম্বা। বাম্বাউ ও ডাইনামিক ডেরিক এক ফার্মে বাস করে।

আরও পড়ুন