ফুটবল! ফুটবল!

অলংকরণ: এস এম রাকিব

ফুটবল! ফুটবল!

ওয়ার্ল্ডকাপ! ওয়ার্ল্ডকাপ!

দেশজুড়ে হইচই উচ্ছ্বাস দৌড়ঝাঁপ।

‘গতবার হারছি’

‘খেলা দেখা ছাড়ছি’

সেও দেখি চুপচাপ কিনে আনে জার্সি।

ফুটবল উত্তাপে দুনিয়াটা পুড়ছে

পাঁচ-ছটা পতাকা একই ফ্ল্যাটে উড়ছে।

দল নিয়ে দ্বন্দ্ব, ভাই-বোনে নেই মিল

একই ঘরে দুই দল সামলানো মুশকিল।

আম্মুর দল হারে, জুড়ে দেয় কান্না

আরও পড়ুন
অলংকরণ: এস এম রাকিব

আব্বুর খুশি দেখে ক্যানসেল রান্না।

কোন দল জিতবে! কোন দল হারবে!

ক্লাসরুমে ক্যানটিনে চলে তার সার্ভে।

মার্কেটে ফুটপাতে পারলারে পার্কে

ফুটবল ছুটছেই সামলায় আর কে?

যেই দিন যার খেলা গোল নিয়ে শোরগোল

তার হাতে টিভি আর রিমোটের কন্ট্রোল।

ফুটবল উৎসবে আমি ভাই চুপচাপ

পপকর্ন কফি খাই, খাই না তো সেভেন আপ।

ওয়ার্ল্ডকাপ দেখব কী! হাই ওঠে সন্ধ্যায়

বল নিয়ে দৌড়াই স্বপ্নের তন্দ্রায়

ঘুম ভেঙে খোঁজ করি রেফারিও কোচকে

জানালায় কিক মেরে ঠ্যাং গেছে মচকে।

আরও পড়ুন