‘নীরিষ্কপু’ গল্পটা খুব ভালো লেগেছে
কিআ,
তোমাকে আর প্রিয় বললাম না। দীর্ঘ আট বছর ধরে তোমাকে পড়ছি। আট বছরে তোমাকে অনেকবার চিঠি লিখেছি, তুমি একবারও ছাপোনি। আর কিছুদিন পর এসএসসি, তাই পড়ার চাপও বেশি। এত কিছুর মধ্যেও আমি তোমাকে পড়া বাদ দিইনি। গত মাসে একটা চিঠি লিখলাম, তুমি সেটাও ছাপলে না। এবার কিন্তু আমি সত্যিই খুব হতাশ হয়েছি। আচ্ছা, তুমি কি আমার চিঠি ছাপবে না বলে প্রতিজ্ঞা করেছ? নাকি ই–মেইলে পাঠানো চিঠিগুলো ছাপো না? তাই শেষমেশ সিদ্ধান্ত নিলাম তোমাকে আর কখনো চিঠি লিখব না। না, তোমাকে এই চিঠিটা আর ছাপতে বলব না। জানি, বলে লাভ নেই; কিন্তু তুমি আমার এই চিঠিটা পড়লেই খুশি হব। গত মাসের সংখ্যাটা দারুণ ছিল। তাতার দুটো কমিকস একসঙ্গে পেয়ে খুব খুশি হয়েছি। ‘নীরিষ্কপু’ গল্পটা খুব ভালো লেগেছে। ভালো থেকো।
জেরিন মাশিয়াত অবনী
এসএসসি পরীক্ষার্থী, নওগাঁ সেন্ট্রাল গার্লস হাইস্কুল, নওগাঁ
কিআ: প্রিয় অবনী, এসএসসি পরীক্ষার আগে তোমাকে হতাশামুক্ত রাখা আমার দায়িত্ব। চিঠি দেখে আশা করি তোমার হতাশা কেটে যাবে। খুব ভালো পরীক্ষা হবে তোমার। পরীক্ষা শেষে আবার কথা হবে তোমার সঙ্গে। শুভকামনা রইল তোমার জন্য। ভালো থেকো।