সবাই আমার লেখার প্রশংসা করেছে
প্রিয় কিআ,
জানি চিঠিটা তুমি ছাপাবে না, তা–ও লিখছি তোমাকে ধন্যবাদ জানাতে। কারণ, তোমার মাধ্যমে আমি মাথা খাটিয়ে লেখা শুরু করেছি। পাঁচটি কবিতাও লিখেছি। সবাই প্রশংসা করেছে। তোমাকে ধন্যবাদ।
তিথি, বগুড়া
কিআ: আরে বাহ্! পাঁচটি কবিতা লিখে ফেলেছ! পাঠাও আমাকে, পড়ি। সবাই প্রশংসা করছে, এই সুযোগ তো আমারও পাওয়া উচিত। কী বলো?