তোমার নতুন পাঠক

কিআছে জীবনে

প্রিয় কিআ,

কিআ পরিবারের সবার সুস্বাস্থ্য ও প্রফুল্লতা কামনা করছি। আমি তোমার নতুন পাঠক। একটা মজার কথা কী জানো, আমি তোমার থেকে ছয় বছরের বড়। আঠারো বছর হয়ে গেছে আমার। কিশোর বয়স থেকে তোমাকে চিঠি দেওয়া হয়নি বলে দুঃখিত। তুমিও তো একদিন কিশোর বয়স শেষ করে প্রাপ্তবয়স্ক হবে, তখন তোমার নাম বদলাবে নাকি?

আর আমার একটা অনুরোধ, এবার জানুয়রি সংখ্যায় যেমন শার্লক হোমসকে নিয়ে লিখলে, তেমনি প্লিজ ফেলুদাকে নিয়েও লেখো। ফেলু মিত্তিরও কিন্তু হোমস সাহেবের পাকা ভক্ত। আর কিআতে লেখা পাঠানোর কি কোনো বয়সসীমা আছে? জানিয়ো প্লিজ।

সামিয়া সিদ্দিকা সারা

দ্বাদশ শ্রেণি, ভাষাশহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর

কিআ: নাম তো আর বদলানো যায় না। বয়স যতই হোক, নাম কিশোরই থাকবে। একইভাবে কিশোর আলোতে লেখা পাঠানোরও কোনো বয়সসীমা নেই। বয়স যতই হোক, কিশোর আলোর সঙ্গে আমরা সবাই কিশোর।

ফেলুদা নিয়ে লেখার অর্ডার নিলাম। খু্ব দ্রুতই ডেলিভারি দেওয়া হবে।

আরও পড়ুন