প্রোগ্রামিং নিয়ে লেখা চাই
প্রিয় কিআ,
তোমার মে সংখ্যাটি দারুণ ছিল। চাঁদ নিয়ে আমার খুব আগ্রহ। এ জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মাধ্যমে আমি নানা অজানা বিষয় জানতে পারি। আমি তোমার নিয়মিত পাঠক। যদিও চিঠি লিখি না। চিঠি লেখার চেয়ে তোমাকে পড়তেই আমার বেশি ভালো লাগে। তোমার কাছে একটি অনুরোধ, প্রোগ্রামিং নিয়ে একটি সংখ্যা করবে বা ধারাবাহিকভাবে প্রকাশ করবে। আর বেশি করে গোয়েন্দা গল্প ছাপবে। আজ আর নয়, ভালো থেকো।
শাহরিয়া মাহমুদ নাফিজ
তৃতীয় সেমিস্টার, পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা
কিআ: প্রোগ্রামিং নিয়ে অনেক আগে আমরা ধারাবাহিক লেখা ছেপেছিলাম। সেগুলো কিশোর আলোর ওয়েবসাইটে পাবে। এখন যেহেতু প্রযুক্তি আরও আধুনিক হয়েছে, আবার এ উদ্যোগ নেওয়াই যায়। আশা করি, দ্রুতই লেখা পাবে। ধন্যবাদ তোমাকে।