রহস্যময় গোয়েন্দা কাহিনি ছাপো

আঁকা: নাইমুর রহমান

প্রিয় কিআ,

একটা মজার বিষয় জানো? গত সংখ্যায় আমাদের বিদ্যালয় (ভারতেশ্বরী হোমস) থেকে আমার সহপাঠীর (সায়মা) চিঠি প্রকাশিত হয়েছে। আমি খুব খুশি হয়েছি। জানো, সায়মা আর আমি তিন বছর ধরে একই শাখায় পড়ি এবং এখনো একই শাখায় আছি। আমি অনেক আগে থেকেই তোমাকে পড়ি কিন্তু কখনো চিঠি লিখিনি তোমায়। গত সংখ্যায় সায়মা আর আমি একসঙ্গে তোমাকে চিঠি দিয়েছিলাম। হয়তো আমার চিঠিটা বাদ পড়ে গিয়েছিল। যা–ই হোক, আমার সহপাঠীর চিঠি প্রকাশিত হয়েছে বলে আমি অনেক খুশি। একটা অনুরোধ, তুমি রহস্যময় গোয়েন্দা কাহিনি ছেপো। আর একদিন আমাদের বিদ্যালয় পরিদর্শনের জন্য এসো। ভালো থেকো। বিদায়।

প্রজ্ঞা প্রমিতা

ভারতেশ্বরী হোমস, টাঙ্গাইল

কিআ: সায়মার চিঠির পর তোমাদের স্কুল থেকে অনেকেই চিঠি লিখেছে এবং চিঠির শেষে সবাই একটা কথা বলেছে, ‘আমাদের বিদ্যালয়ে এসো।’ আমরাও ঠিক করেছি, তোমাদের স্কুলে যাব। কিন্তু পরীক্ষার আগে আগে যদি যাই, তখন তো তোমরা পাত্তাই দেবে না। কবে গেলে ভালো হয় জানিয়ো। ভারতেশ্বরী হোমসের সবার জন্য শুভেচ্ছা।

আরও পড়ুন