জাইন বানিয়ে বন্ধুদের দিয়েছি

প্রিয় বেস্ট ফ্রেন্ড কিআ,

আমি তোমার নতুন পাঠক। নতুন বছরের প্রথম মাসেই তোমার এক নতুন পাঠক এল! মজার ব্যাপার না? আরেকটি মজার ব্যাপার হলো, এটা আমার কাউকে পাঠানো প্রথম চিঠি, তা–ও আবার তোমার কাছে! চিঠিটা একটু অগোছালো হতে পারে, কিছু মনে কোরো না। আর আমার একটাই আবদার, নতুন পাঠক হিসেবে আমার চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়ো না। আমার কোনো বই পড়তে ভালো লাগে না। শুধু কিআ পড়তে ভালো লাগে। তুমি অনেক মজার ধাঁধা, গল্প, কমিকস দাও, যা আমার অনেক ভালো লাগে। যেমন ‘না রে মামা’, ‘পটলা ক্যাবলা’ পড়ে তো আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি। তুমি কি জানো, জাইন বানিয়ে আমি আমার বন্ধুদের দিয়েছি। আমি তোমায় অনেক ভালোবাসি, কিআ!! আজকের মতো আমি বিদায় নিচ্ছি, কিআ। বাই বাই!!

আনবারিন আলিসা নূর

পঞ্চম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর

কিআ: জাইন নিয়ে লেখাটা তাহলে তোমাদের ভালো লেগেছে। আরও অনেকেই জাইন বানিয়েছে। কয়েকজন আমাদের ছবিও তুলে পাঠিয়েছে। একটা জাইনের ছবি দিচ্ছি, দেখো। এই জাইনটা পাঠিয়েছে নূর হাসনাত পরশ।

আরও পড়ুন