৩টি চিঠি ড্রয়ারে পড়ে আছে

চিঠিছবি: এআই

প্রিয় কিআ,

কিছুক্ষণ আগে পড়ার টেবিল গোছাতে গিয়ে খেয়াল করলাম, প্রায় ১৩টি চিঠি ড্রয়ারে পড়ে আছে, কিন্তু কোনোটাই তোমাকে পাঠানো হয়নি। সে জন্য এবার সাহস করে পাঠালাম। জানি, তুমি ছাপাবে না। কিন্তু পাঠাতে দোষ কী? আরেকটা কথা, ২০১৭ সালে যখন কিশোর আলো পড়া শুরু করি, তখন তুমি একটু হলেও মোটা ছিলে। তখন তোমার ওজন ছিল ১২৮ কেজি। ২০১৯ সালে তোমার ওজন ছিল ১১২ কেজি এবং এখন তোমার ওজন হচ্ছে ৯৬ কেজি। এত শুকিয়ে যাচ্ছ কেন?

নাইম আল হাসান অনিক

নবম শ্রেণি, বিএএফ শাহীন কলেজ ঢাকা

কিআ: বুঝতে পারছ না, এখন তো ডায়েটের ট্রেন্ড চলছে। এ জন্যই আরকি...তা ছাড়া আমার ধারণা, তোমার মতো অনেকেই এ রকম চিঠি, গল্প, কবিতা ড্রয়ারে জমিয়ে রেখেছে। এগুলো এলে নাহয় মোটা হওয়ার কথা ভেবে দেখা যেত। খাবারই নেই, মোটা হব কী করে বলো?

আরও পড়ুন