পাঁচটি মাছ উধাও
নানুবাড়ির বান্ধবী আফসানা যখন ভূত দেখে অজ্ঞান হয়েছিল, তখন থেকেই নিশির ইচ্ছা ওর সঙ্গেও এমন কিছু ঘটুক। ২০২০ সালের কথা। লকডাউনের কারণে নিশিরা সবাই মিলে গিয়েছিল চট্টগ্রামের নানুবাড়িতে।
একদিন সন্ধ্যায় কর্ণফুলী নদীর ধারে অনেক মাছ ধরল তারা। মাছের বালতিগুলো রেখে পিঠা খেতে ভেতরে চলে গিয়েছিল নিশিরা। পরে সেগুলো ধরাধরি করে বাসায় নিয়ে এল। সবাই মিলে ঠিক করল মাছের বারবিকিউ করবে। নিশি কলতলায় মাছ পরিষ্কার করছিল। হঠাৎ তার মনে হলো একটা ‘কচকচ’ আওয়াজ আসছে। গামলায় হাত দিয়ে ও দেখল, পাঁচটি মাছ উধাও! পেছনে তাকাতেই দেখল প্রায় ১০ ফুট লম্বা একটা সাদা অবয়ব মাছ চিবিয়ে খাচ্ছে। চেহারা দেখার আগেই জ্ঞান হারাল নিশি। এ ঘটনার পর টানা চার দিন ওর জ্বর ছিল। আজ পাঁচ বছর পরেও নিশির মনে প্রশ্ন জাগে—সেদিন কলতলায় আসলে কে ছিল?
লেখক: শিক্ষার্থী, দশম শ্রেণি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল, জামালপুর