তরুণদের তোলা ছবি নিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আলোকচিত্র প্রদর্শনী

৭ ও ৮ অক্টোবর ২০২৬, ইউএপি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দুই দিন ধরে চলবে এ আয়োজনছবি: আয়োজকদের সৌজন্যে

তরুণদের পছন্দের একটি শখ ফটোগ্রাফি। ক্যামেরার ক্লিকে থাকে অনেক গল্প, আবেগ আর মুহূর্ত। ফটোগ্রাফির মাধ্যমে সময়কেও ধরে রাখছেন এখনকার কিশোর-তরুণেরা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ আলোকচিত্রীদের এক ছাদের নিচে নিয়ে আসতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস সিজন টু’।

৭ ও ৮ অক্টোবর ২০২৬, ইউএপি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দুই দিন ধরে চলবে এ আয়োজন। লেনস্কেপ ইউএপি ট্রিপল-ই ফটোগ্রাফি ক্লাব এ ইভেন্ট আয়োজন করছে।

এবারের আয়োজনে অংশ নিয়েছে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র ক্লাব। দুই দিনের এ আয়োজনে থাকবে তরুণদের তোলা সেরা ছবিগুলো। প্রকৃতি, মানুষের জীবন, শহরের দৃশ্য, ঐতিহ্য আর দৈনন্দিন নানা মুহূর্ত ছবিতে উঠে আসেছে। দর্শকেরা প্রতিটি ছবির পেছনের ভাবনা ও গল্প সম্পর্কে জানতে পারবেন।

আরও পড়ুন
দুই দিনের এ আয়োজনে থাকবে তরুণদের তোলা সেরা ছবিগুলো
ছবি: আয়োজকদের সৌজন্যে

শত শত ছবির মধ্য থেকে বিচার করে সেরা কাজগুলো বেছে নিয়েছেন প্রখ্যাত আলোকচিত্রী হাসান সাইফুদ্দীন চন্দন। অভিজ্ঞ এই বিচারকের বাছাই করা ছবিগুলোই এই প্রদর্শনীতে স্থান পাচ্ছে।

আয়োজকেরা জানান, এ আয়োজনের উদ্দেশ্য শুধু ছবি প্রদর্শন নয়, এটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে অভিজ্ঞতা ও চিন্তাভাবনা বিনিময়ের এক সুযোগ।

আলোকচিত্র পছন্দ করেন এমন যেকোনো শিক্ষার্থীর জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। ৭ ও ৮ অক্টোবর ইউএপি প্রাঙ্গণে গিয়ে সরাসরি দেখে আসতে পারো তরুণদের তোলা এসব চমৎকার ছবি।

এ আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে কিশোর আলো। আরও বিস্তারিত জানতে ভিজিট করো: https://www.facebook.com/profile.php?id=61565647088074

আরও পড়ুন