বিড়াল–কাণ্ড

ঘটনাটা ২০২২ সালের। আমাদের আগের বাসায় প্রায়ই একটি বিড়াল ঢুকত। একদিন রাতে সে ঘরে ঢুকে পাউরুটি নিয়ে গেল। প্রথমে ভেবেছিলাম ভূত, পরে বুঝলাম ওটা বিড়াল।

একদিন বারান্দায় কাপড় মেলতে গিয়ে মনে হলো কেউ যেন আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখি সেই বিড়ালটা। আমি ভয়ে লাফিয়ে উঠলাম, আর বিড়ালটাও আমাকে দেখে ভয় পেয়ে একই সঙ্গে লাফিয়ে উঠল! বুঝলাম না, আসলে কে কাকে ভয় দেখাল?

লেখক: শিক্ষার্থী, এসএসসি ২০২৬, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা

আরও পড়ুন