ঈদের শুভেচ্ছা

কিশোর আলো মার্চ ২০২৬প্রচ্ছদ: মেহেরাব সিদ্দিকী সাবিত

যখন ছোট ছিলাম, ঈদ আসছে, ঈদ আসছে, ভাবতেই খুশিতে আত্মহারা হয়ে যেতাম। আর ঈদের দিনটা যখন ফুরিয়ে আসত, মন খারাপ লাগত। ইশ্‌, ঈদের দিন চলে যাচ্ছে। ঈদ মানেই খুশি। আমাদের ছেলেবেলায় প্রাচুর্য ছিল না, অতিরিক্ত জামা–জুতা কারোরই ছিল না, ছিল না পকেটমানি, এমনকি ছিল না ঈদের বকশিশ বা ঈদি বা সেলামি। তবু ঈদ ছিল আনন্দে ভরা। তোমাদের ঈদ তোমাদের মতো। তোমাদের ঈদ নিশ্চয়ই অনেক আনন্দের, অনেক খুশির। আনন্দ বাড়ে কীভাবে জানো তো! ভাগ করে নিলে। ভাগ করে নিলে দুঃখ কমে আর আনন্দ বাড়ে।

সবাই মিলেই আমাদের ঈদ।

ঈদ মোবারক।

আরও পড়ুন