উইকিপিডিয়া শুরু হলো যেভাবে

উইকিপিডিয়া এখন সবচেয়ে বড় বিশ্বকোষউইকিমিডিয়া

উইকিপিডিয়া শুরুতে কোনো বড় প্রজেক্ট ছিল না। ২০০০ সালের মার্চে জিমি ওয়েলস ও ল্যারি স্যাঙ্গার মিলে আমেরিকায় নুপিডিয়া নামে একটি ফ্রি অনলাইন এনসাইক্লোপিডিয়া বানাচ্ছিলেন। কিন্তু সমস্যা হলো, তা তৈরি হচ্ছিল মান্ধাতা আমলের পদ্ধতিতে। প্রতিটি লেখা এক্সপার্ট দিয়ে যাচাই করতে হতো। ফলে কাজের গতি ছিল কচ্ছপের মতো! এক বছরে মাত্র ২১টি লেখা অনুমোদন পেয়েছিল। এর মধ্যে ঘটল এক ঘটনা। জিমির ছোট্ট মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তিনি ইন্টারনেটে মেয়ের অসুখ নিয়ে সঠিক তথ্য তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোনো জায়গায় নির্ভরযোগ্য কিছুই পেলেন না। তখনই তিনি ঠিক করলেন, সবার জন্য নির্ভরযোগ্য একটা অনলাইন বিশ্বকোষ বানাবেন।

দ্রুত কাজ করতে নুপিডিয়ার সঙ্গে একটা ওপেন সোর্স বিশ্বকোষ যোগ করার সিদ্ধান্ত নিলেন ওয়েলস ও স্যাঙ্গার। ওপেন সোর্স মানে, এটা সবার দেখার ও বদলানোর সুযোগ থাকবে। তাঁরা ব্যবহার করলেন উইকি সফটওয়্যার। এর সাহায্যে অনেকে একসঙ্গে একটি ডকুমেন্ট এডিট করতে পারে। ব্যস, জন্ম নিল উইকিপিডিয়া! মাত্র কয়েক দিনে এটি আলাদা ওয়েবসাইট হয়ে গেল। প্রথম বছরেই ১৮টি ভাষায় প্রায় ২০ হাজার আর্টিকেল জমা পড়ল। এর মধ্যে ছিল চায়নিজ, ফ্রেঞ্চ, হিব্রু ও পোলিশ ভাষা।

আরও পড়ুন