অয়ন-জিমির নতুন বই অভ্রভেদী
অয়ন-জিমিকে তো তোমরা খুব ভালো করে চেনো। কিশোর আলোতে নিশ্চয়ই ধারাবাহিকভাবে পড়েছ ইসমাইল আরমানের লেখা অভ্রভেদীর পর্বগুলো। সেই উপন্যাসটিই এবার আসছে বই আকারে। বইয়ের ফ্ল্যাপের লেখাগুলো তুলে দিচ্ছি তোমাদের জন্য।
অ্যাভালন আইল্যান্ডের আকাশে দেখা দিয়েছে আতঙ্ক। পঁচাত্তর বছর আগে মারা যাওয়া এক পাইলট ফিরে এসেছে তার ভুতুড়ে ফাইটার নিয়ে। হামলা করছে একের পর এক বিমানকে। বান্ধবী রিয়ার সঙ্গে নাইট ফ্লাইংয়ে বেরিয়ে অয়ন আর জিমিও পড়ে গেল তার সামনে। কোনোমতে মরতে মরতে বাঁচল। এরপর কি আর হাত-পা গুটিয়ে বসে থাকা যায়? ভূতপ্রেতে বিশ্বাস করে না ওরা, তাই অভ্রভেদীর রহস্য সমাধানে নেমে পড়ল তিন বন্ধু। মুখোমুখি হলো ভয়ংকর বিপদের।
বইটির প্রচ্ছদ করেছেন আরাফাত করিম। প্রকাশক প্রথমা। অনলাইনে অর্ডার করতে পারো এই লিংক থেকে।
আরও পড়ুন