আনমনা আলাপন

মেঘলা আকাশ। তনু একা ছাদে দাঁড়িয়ে আছে একবুক অভিমান নিয়ে। ও তাকিয়ে থাকে টবে মরে থাকা গোলাপগাছটির দিকে। তার প্রিয় বান্ধবী নেহা শহর থেকে চলে যাওয়ার পর যেন থমকে গেছে তনুর মন। হঠাৎ নেহার বাবা বদলি হয়ে গেলেন। চলে যেতে হলো নেহাদের। এর পর থেকেই খুব একা হয়ে গেল তনু। তারা ঠিক করেছিল ছাদে বাগান করবে, কুকুরছানাটির জন্য ঘর বানাবে—কিন্তু কিছুই আর হয়ে ওঠেনি।

এমন সময় নিচ থেকে মা ডাকলেন। বিরক্ত হয়ে নিচে নামল তনু। যখনই সে ড্রয়িংরুমের সামনে দাঁড়াল, অবাক হয়ে দেখল তার প্রিয় বান্ধবী নেহা সামনে দাঁড়িয়ে! তনুর চোখের পানি আর আনন্দই বলে দিচ্ছিল সে কতটা খুশি। জানা গেল, নেহার বাবার বদলির আদেশ বাতিল হয়েছে, তারা এই শহরেই থাকবে। তনু এখন মহাখুশি। মায়ের সাহায্যে তাদের শখের বাগান প্রায় শেষ, কুকুরছানার ঘরও বানানো শুরু করে দেবে।

লেখক: শিক্ষার্থী, নবম শ্রেণি, পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ

আরও পড়ুন