এ কে স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় একেএসসি ন্যাশনাল সায়েন্স কার্নিভ্যাল

প্রথম একেএসসি ন্যাশনাল সায়েন্স কার্নিভ্যালআয়োজকদের সৌজন্যে

এ কে স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসব। ২৭, ২৮ ও ২৯ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়ীর দনিয়া এলাকার বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই উৎসবের শিরোনাম ‘দ্বিতীয় একেএসসি ন্যাশনাল সায়েন্স কার্নিভ্যাল’। আয়োজন করেছে এ কে স্কুল অ্যান্ড কলেজ সায়েন্স ক্লাব। জমজমাট এই আয়োজনের ম্যাগাজিন পার্টনার কিশোর আলো।

উৎসবে শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী পুরো প্রতিযোগিতাকে মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো—প্রাইমারি (৩য়–৫ম শ্রেণি), জুনিয়র (৬ষ্ঠ–৮ম শ্রেণি), সেকেন্ডারি (৯ম–১০ম শ্রেণি) এবং হায়ার সেকেন্ডারি (১১শ–১২শ শ্রেণি)।

বিজ্ঞান উৎসবে থাকছে নানা ধরনের অলিম্পিয়াড ও বুদ্ধির লড়াইয়ের কুইজ প্রতিযোগিতা। অলিম্পিয়াডের মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান এবং মহাকাশপ্রেমীদের জন্য বিশেষ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। অন্যদিকে নিজের বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য কুইজ বিভাগে থাকছে সোলো কুইজ, জিকে (সাধারণ জ্ঞান) কুইজ এবং বইপড়ুয়াদের জন্য বুক বেজড কুইজ।

শুধু অলিম্পিয়াড বা কুইজই নয়, যারা নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা সবার সামনে তুলে ধরতে ভালোবাসে, তাদের জন্য থাকছে চমৎকার সব সাবমিশন–ভিত্তিক ইভেন্ট। এর মধ্যে রয়েছে নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী, দেয়াল পত্রিকা, আলোকচিত্র প্রদর্শনী এবং স্ক্র্যাপ বুক প্রতিযোগিতা।

আরও পড়ুন