বিশ্বকাপ জিতলে আর্জেন্টিনা কি নতুন কাপ পাবে
ইংল্যান্ডকে হারিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠা লিওনেল মেসির দল ১৯ জুলাই রাত একটায় মুখোমুখি হবে ২০১০-এর চ্যাম্পিয়ন স্পেনের। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে তো বিশ্বকাপ আছেই, যদি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে দলটি, তাহলে কি সেই ট্রফিটাই আবার তুলে দেওয়া হবে তাদের হাতে?
এ প্রসঙ্গে জানিয়ে রাখি, ইতিহাসে এখন পর্যন্ত একটি দলই টানা দুবার বিশ্বকাপ জিতেছে। দলটার নাম ব্রাজিল। ১৯৫৮ ও ১৯৬২ সালের টানা দুই বিশ্বকাপ জিতেছিল তারা। যদিও টানা দুবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে অনেক দলই। ব্রাজিল তো ১৯৯৪ থেকে ২০০২ পর্যন্ত টানা তিনবার ফাইনালে উঠেছিল, কিন্তু টানা দুবার শিরোপা জিততে পেরেছিল শুধু ব্রাজিলই।
বিশ্বকাপ জিতলে কিন্তু আসল ট্রফি আর দেওয়া হয় না আর কাউকে। শুধু দেখানোর জন্য ফাইনালের দিন মাঠে জয়ী দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। সেই ট্রফি নিয়ে ছবি তোলা, আনন্দ করা—সবকিছুই হয়। কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম নেই।
বরং জয়ী দলের হাতে তুলে দেওয়া হয় বিশ্বকাপের একটি রেপ্লিকা ট্রফি। যার নাম ‘ফিফা বিশ্বকাপ উইনার্স ট্রফি’। গোল্ড প্লেটেড ব্রোঞ্জের শিরোপাটি বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি পায় চ্যাম্পিয়ন দল। এই রেপ্লিকা ট্রফিটি পাকাপাকিভাবে থেকে যায় দলগুলোর কাছে। আগে অবশ্য চার বছরের জন্য আসল শিরোপাটাই দিয়ে দেওয়া হতো জয়ী দেশকে। কিন্তু চুরি হওয়ার ভয়ে এখন সুইজারল্যান্ডের জুরিখে ফিফার ভল্ট থেকে কালেভদ্রে বের করা হয় মূল্যবান এই ট্রফি।
তার মানে বুঝতেই পারছ, আর্জেন্টিনা যদি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে, তবে আসল ট্রফিটা পাবে উদ্যাপনের জন্য। নিউইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে উদ্যাপনের পর। এরপর সেই ট্রফি নিয়ে নেবে ফিফা। আর আর্জেন্টিনা ঘরে ফিরবে ‘ফিফা বিশ্বকাপ উইনার্স ট্রফি’ নিয়ে।