মেট্রো স্টেশনে চালু হয়েছে পোলার আইসক্রিম পার্লার ‘চিল স্টেশন’

পোলার আইসক্রিম পার্লার চিল স্টেশনছবি: পোলারের সৌজন্যে

আইসক্রিমপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে পোলার আইসক্রিম। আইসক্রিম উপভোগের সুযোগ আরও সহজ ও আকর্ষণীয় করতে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড চালু করেছে ‘পোলার চিল স্টেশন’। এখানে পোলার আইসক্রিমের বিভিন্ন স্বাদ উপভোগ করা যাবে। প্রতি স্কুপ আইসক্রিমের দাম থাকছে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে। এর সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের আইসক্রিম স্টিক ও কোণ।

ঢাকার পাঁচটি মেট্রোরেল স্টেশন—উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়, এর ছয়টি পয়েন্টে প্রাথমিকভাবে চালু হয়েছে পোলার চিল স্টেশন। এখানে ক্রেতারা পোলারের বিভিন্ন স্বাদের মধ্যে পছন্দের আইসক্রিম বেছে নিতে পারবেন। পাশাপাশি নতুন স্বাদও উপভোগ করার সুযোগ থাকছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি একজন আইসক্রিমপ্রেমীর প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে। আমরা চাই, যেকোনো সময় ও যেকোনো জায়গায় আমরা তাঁদের সঙ্গে থাকি। এই ভাবনা থেকেই পোলার চিল স্টেশনের মাধ্যমে আইসক্রিমপ্রেমীদের জন্য আরও আনন্দদায়ক ও প্রাণবন্ত পার্লার অভিজ্ঞতা তৈরি করা হয়েছে।’

আরও পড়ুন

পোলারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসক্রিম উপভোগের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করার জন্যই এই উদ্যোগ। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন স্থানে পোলার চিল স্টেশন চালুর পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পান্ডুঘর গ্রুপ ও ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব ব্র্যান্ড ডেভেলপমেন্ট সেঁজুতি সালেক সেতু, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি অ্যান্ড প্রোজেক্ট মোহাম্মাদ মাইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মদ ইফতেখার আহসান, হেড অব ফাইন্যান্স মো. আলমগীর হোসাইন খান, হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা।

আরও পড়ুন