হাত ধোয়ার সঠিক নিয়ম

খাওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে, এ তো নতুন কিছু নয়। তবে মনে রেখো, হাত ধোয়ার সময়কাল হবে কমপক্ষে ২০ সেকেন্ড।প্রতীকী ছবি: সিডিসির ওয়েবসাইট থেকে নেওয়া

দাঁত মাজার মতো নিয়মিত হাত ধোয়াও কিন্তু জরুরি। বাঁকা হেসো না কিন্তু। হাত ধোয়া, তা আবার এত ঘটা করে বলার কী আছে। তা তো খানিকটা আছেই, এ বেলা জেনে রাখো, 'বিশ্ব হাত ধোয়া দিন' বলে আন্তর্জাতিক একটা ব্যাপার আছে। প্রতি বছর ১৫ অক্টোবর দিবসটি পালন করা হয়। কেন ধুতে হবে হাত, কতক্ষণ ধরে ধুতে হবে-এসব আমাদের জানতে হবে।

  • খাওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে, এ তো নতুন কিছু নয়। তবে মনে রেখো, হাত ধোয়ার সময়কাল হবে কমপক্ষে ২০ সেকেন্ড।

  • শুধু পানি হাতের সব জীবাণু সরাতে পারে না।

  • গৃহপালিত পশুপাখিকে আদর করার পরে ধুতে হবে হাত।

  • বাথরুম ব্যবহারের পরে খুব ভালো করে হাত ধুয়ে ফেলতে হবে।

  • হাত ধুতে হবে অবশ্যই সাবান দিয়ে। সবান ফেনা ছড়িয়ে জীবাণুকে হাত থেকে আলাদা করতে পারে।

আরও পড়ুন

এবার শোনো, ভাইরাসজনিত চোখ ওঠা রোগ কিন্তু আগে থেকে ওষুধ খেয়ে প্রতিরোধ করা যায় না। ঘরের অন্য সদস্যের চোখ উঠলে বারবার হাত ধুয়ে নিজেকে রক্ষা করা যায়। ঠান্ডাজনিত রোগের সংক্রমণ এড়াতেও একই কথা-ধুয়ে ফেলো হাত বারবার। আবার পেটে অসুখের রোগের জীবাণুও হাত থেকে মুখে ঢোকে। তাই তো যখন তখন প্রয়োজনে-অপ্রয়োজনে হাত ধুতে হবে যত্ন করে। এতে এড়ানো যাবে অনেক রোগ। সুস্থ থাকবে শরীর।

আরও পড়ুন