বিশ্বের সবচেয়ে দামি চাল কোনটি

বিশ্বের সবচেয়ে দামি চালের ভাতটয়ো রাইস করপোরেশন

বিশ্বের সবচেয়ে দামি চালের একটি বাক্সের দাম প্রায় ৭৩ ডলার। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্যি। জাপানের কিনমেমাই প্রিমিয়াম নামের এই চাল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে দামি চাল হিসেবে। যে চালের এত দাম, সেটি খেতে কেমন?

প্রতিবছর মাত্র এক হাজার বাক্স এই চাল তৈরি হয়। জাপানের টয়ো রাইস করপোরেশন খুব বেছে বেছে সেরা মানের ধান সংগ্রহ করে। স্বাদ ও টেক্সচারের জন্য পুরস্কারপ্রাপ্ত জাতগুলো এখানে জায়গা পায়। এরপর সেগুলোর এনজাইমের মাত্রা পরীক্ষা করা হয়, যাকে এই কোম্পানি বলে চালের ‘জীবনীশক্তি’। টয়ো রাইস করপোরেশনের ৯১ বছর বয়সী প্রেসিডেন্ট কেইজি সাইকা বলেছেন, এই প্রক্রিয়াই কিনমেমাইকে অন্য সব চালের চেয়ে আলাদা করে তোলে।

আরও পড়ুন

একজন শেফ সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, রান্না হওয়ার পর এই চালের দানাগুলো এত উজ্জ্বল দেখায় যে এগুলো ‘হীরার মতো ঝকঝক’ করে। স্বাদের দিক থেকেও এটি নাকি আলাদা। হালকা, পরিষ্কার আর গভীর একধরনের মিষ্টতা আছে। সাধারণ চালের মধ্যে এই বৈশিষ্ট্য খুব কমই পাওয়া যায়।

জাপানের খাবারের জগতে অদ্ভুত আর ব্যতিক্রমী জিনিসের অভাব নেই। যেমন হোক্কাইডোর লেস কানেকিওস রেস্তোরাঁয় পাওয়া যায় আরেকটি অপ্রচলিত খাবার—ভালুকের মাংস। জাপানে মারাত্মক ভালুক আক্রমণ বেড়ে যাওয়ায় শেফ কিয়োশি ফুজিমোতো এই রান্নায় বিশেষজ্ঞ হয়েছেন। তাঁর মতে, অনেকেই ভেবেছিলেন—স্বাদ হবে তীব্র আর বুনো। কিন্তু খেয়ে দেখার পর বলেন, এটি আশ্চর্যজনকভাবে সাধারণ এবং রিফ্রেশিং।

সূত্র: সিএনএন

আরও পড়ুন