ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক নীতিনির্ধারণবিষয়ক প্রতিযোগিতা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অর্থনৈতিক নীতিনির্ধারণবিষয়ক প্রতিযোগিতা ইন্ট্রা ব্র্যাক ইউনিভার্সিটি পলিসি রোডম্যাপ ১.০ (BUPR 1.0)-এর গ্র্যান্ড ফিনালে। ২ সেপ্টেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

ব্র্যাক ইউনিভার্সিটি ইকোনমিকস ক্লাব (BUEC) আয়োজিত এ প্রতিযোগিতাটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম অর্থনৈতিক নীতিনির্ধারণবিষয়ক প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বে ছয়টি দল অংশ নেয়। নানা অর্থনৈতিক সমস্যা নিয়ে নিজেদের নীতি ও সমাধানের পরিকল্পনা তুলে ধরে দলগুলো। শেষ পর্যন্ত সেরা তিন দলের নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘মেকস নো সেন্টস’। প্রথম রানারআপ হয়েছে ‘দ্য গ্রেট ডিপ্রেশন’ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে ‘ট্রাইং’।

চূড়ান্ত পর্বের বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক ড. ওয়াসিকুর রহমান খান, ড. রুবানা আহমেদ এবং ড. এম ফাওজুল কবির খান।

আরও পড়ুন

আয়োজকেরা বলছেন, ভবিষ্যতের নীতিনির্ধারকদের নিজেদের চিন্তা ও বিশ্লেষণ তুলে ধরার সুযোগ করে দেওয়াই ছিল এর অন্যতম লক্ষ্য। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা অর্থনৈতিক সমস্যা বিশ্লেষণ, নীতি প্রণয়ন এবং নিজেদের প্রস্তাব উপস্থাপনের সুযোগ পেয়েছেন।

ব্র্যাক ইউনিভার্সিটি ইকোনমিকস ক্লাবের এই আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। কনভেয়ার গ্রুপ আয়োজনটির টাইটেল স্পনসর। এনসা ক্লোদিং লিমিটেড পাওয়ার্ড-বাই স্পনসর এবং ইউরোটেক্স কো-স্পনসর হিসেবে যুক্ত ছিল। এ ছাড়া হক অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল টেক্সটাইল পার্টনার এবং কোকাকোলা বেভারেজ পার্টনার।

আয়োজনটির মিডিয়া পার্টনার ছিল দেশ টিভি ও বিজনেস ইন্সপেকশন। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো। প্রচারণায় সহযোগিতা করেছে ম্যারুন এবং ক্লাব পার্টনার ছিল ব্র্যাক ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি।

আরও পড়ুন