নতুন মৌসুমের কাউন্টডাউন শুরু, কবে কোন লিগের খেলা

গত জানুয়ারিকে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ম্যাচ।এএফপি

ফুটবল–ভক্তদের জন্য নতুন একটা মৌসুম শুরু হওয়ার চেয়ে রোমাঞ্চকর আর কী হতে পারে! অনেকে এরই মধ্যে প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে নতুন মৌসুমের হিসাব-নিকাশ শুরু করে দিয়েছেন। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই আর লিগগুলোর ধুন্ধুমার উত্তেজনায় বুঁদ হওয়ার আগে চলেন জেনে নিই ২০২৬-২৭ মৌসুমের গুরুত্বপূর্ণ সব তারিখ ও সূচি।

চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের বাছাইপর্বের ম্যাচ দিয়ে ২০২৬-২৭ ফুটবল মৌসুম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগের তিনটি বিভাগ এবং ইএফএল কাপ শুরু হবে চলতি আগস্টে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের মূল লিগ পর্ব। কনফারেন্স লিগ শুরু হবে আগামী অক্টোবরে। আগামী নভেম্বরে মাঠে গড়াবে এফএ কাপের মূল পর্ব। এই মৌসুমে পাঁচটি নয়, বরং চারটি আন্তর্জাতিক বিরতি থাকবে। এ ছাড়া এশিয়া, আফ্রিকা এবং উত্তর ও মধ্য আমেরিকায় রয়েছে বড় বড় মহাদেশীয় টুর্নামেন্ট।

ইংল্যান্ড

ইউরোপের সবচেয়ে জমজমাট ফুটবল আয়োজন হয় ইংল্যান্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপসহ নানা টুর্নামেন্ট নিয়ে মেতে থাকেন ফুটবলপ্রেমীরা। চলেন জেনে নিই কবে শুরু হচ্ছে ইংল্যান্ডের কোন লিগ।

ইংলিশ প্রিমিয়ার লিগ

২১ আগস্ট ২০২৬—মৌসুমের প্রথম ম্যাচ।

৩০ মে ২০২৭—মৌসুমের শেষ দিন।

আরও পড়ুন
ইএফএল লিগ শুরু হয়ে গেছে ১৪ আগস্ট

ইএফএল লিগ

ইংলিশ ফুটবলের ধারাবাহিক পয়েন্টভিত্তিক লিগ প্রতিযোগিতা এটি। এই লিগে দলগুলো মৌসুমজুড়ে একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলে।

১৪ আগস্ট ২০২৬—মৌসুমের প্রথম ম্যাচ।

১ মে ২০২৭—মৌসুমের শেষ ম্যাচ।

২৯ মে ২০২৭—প্লে-অফ ফাইনাল।

এফএ কাপ ও ইএফএল কাপ

এফএ কাপ

এফএ কাপ (FA Cup)–এর মূল নাম ফুটবল অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জ কাপ। এটি ইংল্যান্ডের প্রধান ও বিশ্বের সবচেয়ে প্রাচীন জাতীয় ফুটবল নকআউট প্রতিযোগিতা। ১৮৭১ সালে প্রতিষ্ঠিত এই টুর্নামেন্ট ইংলিশ ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ও মর্যাদাশীল কাপ হিসেবে বিবেচিত। দেখে নিন এ মৌসুমের এফএ কাপের সূচি।

৭ নভেম্বর ২০২৬—প্রথম রাউন্ড।

৫ ডিসেম্বর ২০২৬—দ্বিতীয় রাউন্ড।

৯ জানুয়ারি ২০২৭—তৃতীয় রাউন্ড।

১৩ ফেব্রুয়ারি ২০২৭—চতুর্থ রাউন্ড।

৬ মার্চ ২০২৭—পঞ্চম রাউন্ড।

৩ এপ্রিল ২০২৭—কোয়ার্টার ফাইনাল।

২৪ এপ্রিল ২০২৭—সেমিফাইনাল।

২২ মে ২০২৭—ফাইনাল।

আরও পড়ুন
ইএফএল কাপের প্রথম রাউন্ড শুরু হয়েছে ৭ আগস্ট

ইএফএল কাপ

ইএফএল কাপও নকআউট টুর্নামেন্ট। এখানে এক ম্যাচে হেরে গেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। দেখে নিন এই টুর্নামেন্টের সূচি।

৭-১০ আগস্ট ২০২৬—প্রথম রাউন্ড।

২৪ আগস্ট ২০২৬—দ্বিতীয় রাউন্ড।

৭ ও ১৪ সেপ্টেম্বর ২০২৬—তৃতীয় রাউন্ড।

২৬ অক্টোবর ২০২৬—চতুর্থ রাউন্ড।

১৪ ডিসেম্বর ২০২৬—কোয়ার্টার ফাইনাল।

১১ জানুয়ারি ২০২৭—সেমিফাইনালের প্রথম লেগ।

১ ফেব্রুয়ারি ২০২৭—সেমিফাইনালের দ্বিতীয় লেগ।

২১ মার্চ ২০২৭—ফাইনাল।

স্পেন

বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই দেখা যায় লা লিগায়। মাঝে কিছুদিন স্পেনের এই লিগের জনপ্রিয়তা কমলেও এমবাপ্পে, রাফিনহাদের লড়াই দেখতে উন্মুখ হয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

লা লিগা

১৫ আগস্ট ২০২৬—মৌসুম শুরু।

৩০ মে ২০২৭—মৌসুমের শেষ ম্যাচ।

লা লিগার ম্যাচ শুরু হয়েছে ১৫ আগস্ট

বুন্দেসলিগা

জার্মানির পেশাদার লিগ বুন্দেসলিগা। এ লিগের জনপ্রিয় ক্লাবের নাম বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। বিশ্বকাপ মাতানো হ্যারি কেইন কিংবা মাইকেল অলিসের জাদু দেখতে হলে জানতে হবে কবে শুরু হচ্ছে বুন্দেসলিগা।

২৯ আগস্ট ২০২৬—প্রথম ম্যাচডে।

২৩ মে ২০২৭—শেষ ম্যাচডে।

সিরি আ

ইতালির পেশাদার লিগ সিরি আ-তে দেখতে পাবেন লাওতারো মার্তিনেজ কিংবা লুকা মদরিচের মতো বিশ্বসেরাদের। সিরি আর সময়সূচি:

২২ আগস্ট ২০২৬—মৌসুম শুরু।

৩০ মে ২০২৭—মৌসুমের শেষ ম্যাচ।

ফ্রান্স

লিগ ওয়ান

১৫ আগস্ট ২০২৬—মৌসুমের প্রথম ম্যাচ।

৮ মে ২০২৭—মৌসুমের শেষ ম্যাচ।

৩০ মে ২০২৭—প্লে-অফ ফাইনাল।

লিগ টু

১৫ আগস্ট ২০২৬—মৌসুমের প্রথম ম্যাচ।

৮ মে ২০২৭—মৌসুমের শেষ ম্যাচ।

৩১ মে ২০২৭—প্লে-অফ ফাইনাল।

আরও পড়ুন
ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন লিগ।

উয়েফা চ্যাম্পিয়ন লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন লিগ। ইউরোপের শীর্ষ ক্লাবগুলো মুখোমুখি হয় শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষে। এরপরই আছে ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ।

চ্যাম্পিয়ন্স লিগ

১৪-১৫ জুলাই ২০২৬—প্রথম বাছাইপর্বের দ্বিতীয় লেগ।

২০ জুলাই ২০২৬—তৃতীয় বাছাইপর্বের ড্র।

২১-২২ জুলাই ২০২৬—দ্বিতীয় বাছাইপর্বের প্রথম লেগ।

২৮-২৯ জুলাই ২০২৬—দ্বিতীয় বাছাইপর্বের দ্বিতীয় লেগ।

৩ আগস্ট ২০২৬—প্লে-অফ বাছাইপর্বের ড্র।

৪-৫ আগস্ট ২০২৬—তৃতীয় বাছাইপর্বের প্রথম লেগ।

১১ আগস্ট ২০২৬—তৃতীয় বাছাইপর্বের দ্বিতীয় লেগ।

১৮-১৯ আগস্ট ২০২৬—প্লে-অফ বাছাইপর্বের প্রথম লেগ।

২৫-২৬ আগস্ট ২০২৬—প্লে-অফ বাছাইপর্বের দ্বিতীয় লেগ।

২৭ আগস্ট ২০২৬—লিগ পর্বের ড্র।

৮-১০ সেপ্টেম্বর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে ১।

১৩-১৪ অক্টোবর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে ২।

২০-২১ অক্টোবর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে ৩।

৩-৪ নভেম্বর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে ৪।

২৪-২৫ নভেম্বর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে ৫।

৮-৯ ডিসেম্বর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে ৬।

১৯-২০ জানুয়ারি ২০২৭—লিগ পর্বের ম্যাচডে ৭।

২০ জানুয়ারি ২০২৭—লিগ পর্বের ম্যাচডে ৮।

১৬-১৭ ফেব্রুয়ারি ২০২৭—প্লে-অফ নকআউট রাউন্ডের প্রথম লেগ।

২৩-২৪ ফেব্রুয়ারি ২০২৭—প্লে-অফ নকআউট রাউন্ডের দ্বিতীয় লেগ।

৯-১০ মার্চ ২০২৭—শেষ ১৬-এর প্রথম লেগ।

১৬-১৭ মার্চ ২০২৭—শেষ ১৬-এর দ্বিতীয় লেগ।

৬-৭ এপ্রিল ২০২৭—কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ।

১৩-১৪ এপ্রিল ২০২৭—কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ।

২৭-২৮ এপ্রিল ২০২৭—সেমিফাইনালের প্রথম লেগ।

৪-৫ মে ২০২৭—সেমিফাইনালের দ্বিতীয় লেগ।

৫ জুন ২০২৭—ফাইনাল।

আরও পড়ুন

ইউরোপা লিগ

৯ জুলাই ২০২৬—প্রথম বাছাইপর্বের প্রথম লেগ।

১৬ জুলাই ২০২৬—প্রথম বাছাইপর্বের দ্বিতীয় লেগ।

২০ জুলাই ২০২৬—তৃতীয় বাছাইপর্বের ড্র।

২৩ জুলাই ২০২৬—দ্বিতীয় বাছাইপর্বের প্রথম লেগ।

৩০ জুলাই ২০২৬—দ্বিতীয় বাছাইপর্বের দ্বিতীয় লেগ।

৩ আগস্ট ২০২৬—প্লে-অফ বাছাইপর্বের ড্র।

৬ আগস্ট ২০২৬—তৃতীয় বাছাইপর্বের প্রথম লেগ।

১৩ আগস্ট ২০২৬—তৃতীয় বাছাইপর্বের দ্বিতীয় লেগ।

২০ আগস্ট ২০২৬—প্লে-অফ বাছাইপর্বের প্রথম লেগ।

২৭ আগস্ট ২০২৬—প্লে-অফ বাছাইপর্বের দ্বিতীয় লেগ।

২৮ আগস্ট ২০২৬—লিগ পর্বের ড্র।

১৬-১৭ সেপ্টেম্বর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে এক।

১৫ অক্টোবর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে দুই।

২২ অক্টোবর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে তিন।

৫ নভেম্বর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে চার।

২৬ নভেম্বর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে পাঁচ।

১০ ডিসেম্বর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে ছয়।

২১ জানুয়ারি ২০২৭—লিগ পর্বের ম্যাচডে সাত।

২৮ জানুয়ারি ২০২৭—লিগ পর্বের ম্যাচডে আট।

১৮ ফেব্রুয়ারি ২০২৭—প্লে-অফ নকআউট রাউন্ড প্রথম লেগ।

২৫ ফেব্রুয়ারি ২০২৭—প্লে-অফ নকআউট রাউন্ড দ্বিতীয় লেগ।

১১ মার্চ ২০২৭—শেষ ১৬-এর প্রথম লেগ।

১৮ মার্চ ২০২৭—শেষ ১৬-এর দ্বিতীয় লেগ।

৮ এপ্রিল ২০২৭—কোয়ার্টার ফাইনাল প্রথম লেগ।

১৫ এপ্রিল ২০২৭—কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগ।

২৯ এপ্রিল ২০২৭—সেমিফাইনাল প্রথম লেগ।

৬ মে ২০২৭—সেমিফাইনাল দ্বিতীয় লেগ।

২৬ মে ২০২৭—ফাইনাল।

আরও পড়ুন

কনফারেন্স লিগ

৯ জুলাই ২০২৬—প্রথম বাছাইপর্বের প্রথম লেগ।

১৬ জুলাই ২০২৬—প্রথম বাছাইপর্বের দ্বিতীয় লেগ।

২০ জুলাই ২০২৬—তৃতীয় বাছাইপর্বের ড্র।

২৩ জুলাই ২০২৬—দ্বিতীয় বাছাইপর্বের প্রথম লেগ।

৩০ জুলাই ২০২৬—দ্বিতীয় বাছাইপর্বের দ্বিতীয় লেগ।

৩ আগস্ট ২০২৬—প্লে-অফ বাছাইপর্বের ড্র।

৬ আগস্ট ২০২৬—তৃতীয় বাছাইপর্বের প্রথম লেগ।

১৩ আগস্ট ২০২৬—তৃতীয় বাছাইপর্বের দ্বিতীয় লেগ।

২০ আগস্ট ২০২৬—প্লে-অফ বাছাইপর্বের প্রথম লেগ।

২৭ আগস্ট ২০২৬—প্লে-অফ বাছাইপর্বের দ্বিতীয় লেগ।

২৮ আগস্ট ২০২৬—লিগ পর্বের ড্র।

১৫ অক্টোবর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে এক।

২২ অক্টোবর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে দুই।

৫ নভেম্বর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে তিন।

২৬ নভেম্বর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে চার।

১০ ডিসেম্বর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে পাঁচ।

১৭ ডিসেম্বর ২০২৬—লিগ পর্বের ম্যাচডে ছয়।

১৮ ফেব্রুয়ারি ২০২৭—প্লে-অফ নকআউট রাউন্ড প্রথম লেগ।

২৫ ফেব্রুয়ারি ২০২৭—প্লে-অফ নকআউট রাউন্ড দ্বিতীয় লেগ।

১১ মার্চ ২০২৭—শেষ ১৬-এর প্রথম লেগ।

১৮ মার্চ ২০২৭—শেষ ১৬-এর দ্বিতীয় লেগ।

৮ এপ্রিল ২০২৭—কোয়ার্টার ফাইনাল প্রথম লেগ।

১৫ এপ্রিল ২০২৭—কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগ।

২৯ এপ্রিল ২০২৭—সেমিফাইনাল প্রথম লেগ।

৬ মে ২০২৭—সেমিফাইনাল দ্বিতীয় লেগ।

২ জুন ২০২৭—ফাইনাল।

আন্তর্জাতিক টুর্নামেন্ট

এশিয়ান কাপ: ৭ জানুয়ারি ২০২৭ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৭।

কনকাকাফ গোল্ড কাপ: ১৮ জুন থেকে ১১ জুলাই ২০২৭।

আফ্রিকা কাপ অব নেশনস: ১৯ জুন থেকে ১৭ জুলাই ২০২৭।

সূত্র: বিবিসি ডটকম

আরও পড়ুন